ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 482

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের ব্যক্তি শিলা (৩২) হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে তোলা হলে, বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো: পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার (৩০), মো. শুক্কুর মাসুদ (২৫), ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) আধিপত্য বিস্তারের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি।”

উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শিলাকে জবাই করে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় তার গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। শিলা রাঙামাটির কাউখালী উপজেলায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে হিজড়া শিলা হত্যার ঘটনায় ৪ জনের গ্রেফতার: তদন্ত চলছে

আপডেট সময় ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের ব্যক্তি শিলা (৩২) হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করে আদালতে তোলা হলে, বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো: পুতুল আক্তার (৩২), শারমিন আক্তার (৩০), মো. শুক্কুর মাসুদ (২৫), ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৮)। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন  ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন