ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে কোনো ধরনের মব সৃষ্টিকারীদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  রাজধানীতে ডিবির অভিযানে কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ঘিরে সংঘটিত ঘটনায় পুলিশের ভূমিকায় কোনো অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াও চলছে। প্রয়োজনে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি বা ডাকাতির মতো ফৌজদারি ধারায় মামলাও দেওয়া হতে পারে।

গত রোববার রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সিইসি কে এম নূরুল হুদার বাসায় ঢুকে একদল লোক তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। জুতার মালা পরিয়ে হেনস্তা করে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। ওই সময় তারা তাকে জুতা দিয়ে আঘাত করে এবং ডিম ছুড়ে মারে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের উপস্থিতিও দেখা যায়।

ঘটনার পরদিন রাতেই অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত ব্যক্তির ওপর এই ধরনের হামলা সম্পূর্ণ বেআইনি, আইনশৃঙ্খলার পরিপন্থী এবং একটি ফৌজদারি অপরাধ। বিবৃতিতে আরও বলা হয়, যারা মব তৈরি করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

ডিএমপি কমিশনার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। জনগণ আইন নিজের হাতে তুলে নিলে সে সমাজে শৃঙ্খলা থাকবে না। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি সবাইকে আহ্বান জানান, কেউ যদি কোনো অপরাধ বা দুর্নীতি সম্পর্কে তথ্য রাখেন, তাহলে তা প্রশাসনকে জানান নিজ হাতে বিচার করতে গেলে সেটি আরো বড় অপরাধে রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে কোনো ধরনের মব সৃষ্টিকারীদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  পুলিশ অবহেলা করে উন্নত দেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা