ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

পল্টনে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের গুলি, আহত ২ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 514

ছবি সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের দুই সদস্য। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তাঁদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত একটার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একটি দল পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে একটিডিবি পুলিশ, পল্টন প্রাইভেট কার থামানোর চেষ্টা করে। সন্দেহভাজন গাড়িটি থামাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা হঠাৎ করে পুলিশের ওপর গুলি চালায়।

গুলি লাগে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজনের বাঁ হাঁটুতে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ডিবি কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির এক সদস্য জানান, অভিযানে পুলিশ সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এরকম গুলির মুখে পড়া হামলাকারীদের ভয়ঙ্কর মনের পরিচয় দেয়। দ্রুত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা সদস্যরা নিয়মিতভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পল্টনে এ অভিযান পরিচালিত হয়।

আহত দুই সদস্যের চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পল্টনে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের গুলি, আহত ২ সদস্য

আপডেট সময় ১০:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের দুই সদস্য। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তাঁদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি-রমনা