ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

সুন্দরবন রক্ষায় একটি সুনির্দিষ্ট কনক্রিট কর্মপরিকল্পনা তৈরি করা হবে: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 109

ছবি সংগৃহীত

সুন্দরবন রক্ষায় একটি কনক্রিট অ্যাকশন প্ল্যান বা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “সুন্দরবন আমাদের একটি জাতীয় সম্পদ। এটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুন  সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: বিপুল অস্ত্রসহ বনদস্যুর ২ সদস্য আটক

তিনি বলেন, সুন্দরবন রক্ষায় শুধু পরিকল্পনা নয়, বরং একটি কার্যকর সমন্বয় কাঠামোও (Coordination Mechanism) গঠন করতে হবে, যাতে সংশ্লিষ্ট সব বিভাগ একসঙ্গে কাজ করতে পারে। সুন্দরবনের যেকোনো ঝুঁকি চিহ্নিত হলে বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর তাৎক্ষণিকভাবে তা সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের কাছে উত্থাপন করবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিং করার নির্দেশ দেন উপদেষ্টা। তিনি বলেন, “পরিবেশ অধিদপ্তরকে এসব কারখানার প্রভাব নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে।”

সুন্দরবন রক্ষায় জরুরি ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণে মন্ত্রণালয়কে একটি সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান তৈরির আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি ‘বটম-আপ প্রসেস’ বা তৃণমূল পর্যায় থেকে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বন বিভাগের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান উপস্থিত ছিলেন।

এর আগে, উপদেষ্টা রিজওয়ানা হাসান বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সভায়ও সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

সুন্দরবন রক্ষায় একটি সুনির্দিষ্ট কনক্রিট কর্মপরিকল্পনা তৈরি করা হবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

সুন্দরবন রক্ষায় একটি কনক্রিট অ্যাকশন প্ল্যান বা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “সুন্দরবন আমাদের একটি জাতীয় সম্পদ। এটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুন  সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার