ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

মেঘনায় ভয়াবহ ট্রলারডুবি: ২৫ জন জীবিত উদ্ধার, নিখোঁজ এখনও ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 472

ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন ২৫ জন যাত্রী, তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।

আরও পড়ুন  ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

শনিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীর ডোবার চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নদীর করিম বাজার ঘাটের প্রায় ৩০ মিটার আগে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

তিনি জানান, ট্রলারটি ভাসানচর থেকে যাত্রী নিয়ে করিম বাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এতে ভারসাম্য হারিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। এখন পর্যন্ত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ ১৪ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং নদী স্রোতের কারণে অভিযান কিছুটা বিলম্বিত হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেলে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। এতে যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ নদীতে লাফ দেন। অনেকে স্থানীয় নৌযান ও জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন।

উল্লেখ্য, এ রকম ট্রলার দুর্ঘটনা মেঘনা নদীতে প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে বৈরী আবহাওয়ায়। নদীপথে চলাচলের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মেঘনায় ভয়াবহ ট্রলারডুবি: ২৫ জন জীবিত উদ্ধার, নিখোঁজ এখনও ১৪

আপডেট সময় ০৬:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন ২৫ জন যাত্রী, তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।

আরও পড়ুন  টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় নিহত বাড়ে ২৪, নিখোঁজ ২৩ শিশু