ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ বছর পর তনু হত্যায় নতুন মোড়: তিন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার আদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রীর লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ: তালিকায় বেক্সিমকো ও এস আলম গ্রুপ শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের প্রস্তাব শিক্ষামন্ত্রীর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত রাজ কাপুর–এর পৈতৃক বাড়ির অংশ বিধ্বস্ত নিকারাগুয়া—হ্রদ, আগ্নেয়গিরি আর ইতিহাসের দেশ জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ: ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 249

ছবি সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এবি অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে এ অবরোধ শুরু হয়, যা ঘন্টাখানেক স্থায়ী ছিল।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তারা জানান, একাধিকবার মালিকপক্ষের কাছে গিয়েও আশ্বাস ছাড়া কিছুই পাননি। এতে ক্ষুব্ধ হয়ে অবশেষে তারা দুই মাসের বকেয়া বেতন ও আসন্ন ঈদ উপলক্ষে বোনাসের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন।

আরও পড়ুন  জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ: ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

বিক্ষোভের খবর পেয়ে সাভার থানা পুলিশ ও আশুলিয়া শিল্প পুলিশ-১ এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। একপর্যায়ে মালিকপক্ষ শ্রমিকদের এপ্রিল মাসের বেতন আজই পরিশোধ এবং মে মাসের বেতন ও ঈদের বোনাস ঈদের আগেই দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

মালিকপক্ষের এই আশ্বাসের পর শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং কাজে ফিরে যান। এতে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে এবি অ্যাপারেলসের মালিক অনন্ত জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। শুনেছি, মালিকপক্ষের আশ্বাসে সমস্যার সমাধান হয়েছে।”

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, “শ্রমিকদের দাবির বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা এপ্রিল মাসের বেতন আজকেই পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।”

পোশাকশিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত হলেও প্রায়শই বেতন ও বোনাস পরিশোধে অসচ্ছলতা দেখা যায়। ফলে শ্রমিক অসন্তোষের ঘটনা এখন নিয়মিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জবাবদিহিতা ছাড়া এ ধরনের সমস্যা ভবিষ্যতেও বারবার ফিরে আসবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এবি অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে এ অবরোধ শুরু হয়, যা ঘন্টাখানেক স্থায়ী ছিল।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তারা জানান, একাধিকবার মালিকপক্ষের কাছে গিয়েও আশ্বাস ছাড়া কিছুই পাননি। এতে ক্ষুব্ধ হয়ে অবশেষে তারা দুই মাসের বকেয়া বেতন ও আসন্ন ঈদ উপলক্ষে বোনাসের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন।

আরও পড়ুন  সাভারের হেমায়েতপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক