ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে  যুদ্ধবিরতি: স্বস্তি ও শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা

ঈদ যাত্রা: আজ বিক্রি শুরু ৫ জুনের ট্রেন টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 299

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে ট্রেনের বিশেষ প্রস্তুতি ও টিকিট বিক্রির এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঈদ ফিরতি ট্রেন যাত্রা: আজ মিলছে ১৩ জুনের অগ্রিম টিকিট

আজ সোমবার (২৬ মে) শুরু হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের টিকিট বিক্রি। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে এবারে পুরোপুরি অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থা চালু রাখা হয়েছে। শতভাগ আসনের টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।

এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। এই সংখ্যা রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের, ২৩ মে বিক্রি হয়েছে ২ জুনের, ২৪ মে বিক্রি হয়েছে ৩ জুনের, ২৫ মে বিক্রি হয়েছে ৪ জুনের টিকিট এবং আগামীকাল ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদে ভ্রমণ নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে যাত্রী সেবা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনের সময়সূচি নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

অনলাইনে টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ঈদ যাত্রা: আজ বিক্রি শুরু ৫ জুনের ট্রেন টিকিট

আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে ট্রেনের বিশেষ প্রস্তুতি ও টিকিট বিক্রির এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঈদের উৎসব পরবর্তী গ্যাস ও বদহজম দূর করার সহজ কিছু উপায়