ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 121

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত তাজিয়া বেগম স্থানীয় বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন  শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়ে বেগমকে হত্যা করেছেন তা এখনও জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে করা হবে।

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৫:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত তাজিয়া বেগম স্থানীয় বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন  শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা :মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটুর ডেথ রেফারেন্স হাইকোর্টে প্রেরণ