ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 192

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি খালে জাকির হোসেন (৩৮) নামের এক যুবলীগ কর্মীর মরদেহ ফেলে যাওয়ার সময় ধাওয়া করে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে পালোয়ানের পোল এলাকার ওই খাল থেকে যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পালোয়ানের পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির সোনাইমুড়ি উপজেলা যুবলীগের সদস্য। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যাহ মিস্ত্রীর ছেলে।

আরও পড়ুন  নোয়াখালীর সেই ‘ধর্ষণকাণ্ড’: ছয়জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জাকির সোনাইমুড়ী উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি বেকু মেশিন (মাটি কাটার মেশিন) পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। এরপর কয়েকজন দূর্বৃত্ত জাকিরের বাড়িতে গিয়ে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে আসে। পরে বিকেলে সিএনজি থেকে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার খালের মধ্যে জাকিরের মৃতদেহ ফেলে দেয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। এ সময় ধাওয়া করে বাংলা বাজার এলাকায় গিয়ে সিএনজিটি আটক করে স্থানীয়রা। এ সময় সিএনজি চালক ও ভেতরে থাকা বাবু (৩৬) নামে এজকনকে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তাদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, নজরুলের সাথে জাকিরের ঝামেলার কথা শুনেছি। নিহত জাকিরের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় সোনাইমুড়ী থানায় ১১টি মামলা রয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ জাকির বাহিনীর প্রধান। এছাড়াও তার বিরুদ্ধে অন্য থানায়ও মামলা রয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আটক দুইজনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২

আপডেট সময় ১০:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি খালে জাকির হোসেন (৩৮) নামের এক যুবলীগ কর্মীর মরদেহ ফেলে যাওয়ার সময় ধাওয়া করে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে পালোয়ানের পোল এলাকার ওই খাল থেকে যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পালোয়ানের পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির সোনাইমুড়ি উপজেলা যুবলীগের সদস্য। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যাহ মিস্ত্রীর ছেলে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না: প্রধান উপদেষ্টার দূত