ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কোপাকাবানায় লেডি গাগার কনসার্ট ঘিরে বোমা হামলার ছক, গ্রেপ্তার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 480

ছবি সংগৃহীত

রিও ডি জেনেইরোর কোপাকাবানা সৈকতে মার্কিন পপ তারকা লেডি গাগার এক বিনামূল্যের কনসার্টকে ঘিরে চলছিল উৎসবের আমেজ। শনিবার সকালে অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে শুরু করেন ‘লিটল মনস্টার’ নামে পরিচিত তার ভক্তরা। কেউ কেউ ভোরেই পৌঁছে লাইনে দাঁড়িয়ে যান। আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় ৫ হাজার পুলিশ সদস্য, নজরদারি ড্রোন, ধাতব শনাক্তকরণ যন্ত্র ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা।

তবুও এই উৎসবমুখর পরিবেশে ঘটে যাওয়ার কথা ছিল ভয়ঙ্কর এক ঘটনা। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা করেছিল একটি উগ্রপন্থী গোষ্ঠী।

আরও পড়ুন  নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ‘অপারেশন ফেক মনস্টার’ নামে একটি বিশেষ অভিযানে সিভিল পুলিশ ও ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং অপরজন একজন কিশোর। মূল অভিযুক্তকে রিও গ্রান্দে ডো সুল রাজ্য থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়, কিশোরটিকে গ্রেপ্তার করা হয় শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে।

পুলিশ জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিল। অভিযুক্তরা অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়াত এবং শিশু-কিশোর ও এলজিবিটিকিউ+ সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা উস্কে দিত। কিশোরদের মধ্যে আত্ম-নির্যাতন ও সহিংসতাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে প্রচার করা হতো।

রিও ডি জেনেইরো, সাও পাওলো, মাতো গ্রোসো এবং রিও গ্রান্দে ডো সুল রাজ্যে অভিযান চালিয়ে একাধিক ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী জব্দ করা হয়। এই গোষ্ঠী নিজেদের ‘লিটল মনস্টার’ নামে পরিচিত করাতো যা মূলত লেডি গাগার ভক্তদের জনপ্রিয় নাম।

কনসার্টের মাধ্যমে রিও শহরের অর্থনীতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে নগর কর্তৃপক্ষ এই আয়োজন অর্থায়ন করে। অনুমান করা হয়, এই অনুষ্ঠান থেকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আসতে পারে। লেডি গাগার টিম জানায়, তারা গণমাধ্যমে খবর প্রকাশের পরই এই ঘটনার বিষয়ে জানতে পারেন।

এর আগে ২০১২ সালে অষ্টম অ্যালবাম ‘মেহেম’-এর প্রচারণার অংশ হিসেবে ব্রাজিলে পারফর্ম করেছিলেন গাগা। এবারের আয়োজনটিও ছিল সেই একই জনপ্রিয়তার প্রতিফলন যেখানে আনন্দের আড়ালে ঘাপটি মেরে ছিল এক অশুভ ছায়া।

নিউজটি শেয়ার করুন

কোপাকাবানায় লেডি গাগার কনসার্ট ঘিরে বোমা হামলার ছক, গ্রেপ্তার ২

আপডেট সময় ১২:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫