ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গ্রিস থেকে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, চট্টগ্রামে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক মানিকগঞ্জে মেরামতের জন্য রাখা বাসে আগুন মাংস উৎপাদন বাড়াতে খামারিদের প্রণোদনা দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ভারতের মিত্র রাশিয়ার সঙ্গে মহাকাশ সহযোগিতায় যাচ্ছে পাকিস্তান ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে ঐক্যবদ্ধ বাংলাদেশ: শফিকুল ইরানকে রাশিয়া ও চীনের সহায়তা নিয়ে যা বললেন ট্রাম্প ঢাকার আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই

কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নভেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী

মন্ত্রী নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) বৃহস্পতিবার ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি দল যাবে।

আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। এ ছাড়া যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, যে দেশে অবস্থান করছেন, সে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।

বৃহত্তর সিলেটের অবকাঠামো, পর্যটন ও শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ৬ লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে ইতিমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলং ও তামাবিলে পর্যটকদের সুবিধার্থে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যে দৃশ্যমান হবে। এ ছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান—এই দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন। এ ছাড়া জালালাবাদ এসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী