ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারতের চেষ্টা সফল হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তার ভাষ্য, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতারসহ আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন  বিএনপি অফিস ভাঙচুর: আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

পোস্টে নাজমুল হক লিখেছেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি এখন আর গোপন নেই। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যায় অভিযুক্ত ও দণ্ডিত একজন অপরাধীকে ভারত সরকার কেন দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে, সেই প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।

বিবিসির একটি প্রতিবেদনের বরাত দিয়ে নাজমুল হক আরও লিখেছেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়াই ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই উদ্যোগ সফল হয়নি।

তার দাবি, এ পরিস্থিতিতে ভারত মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। ফলে হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে তিনি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করে বাংলাদেশে ফিরতে চাইছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

নাজমুল হক অভিযোগ করেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা লাখো নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে গেছেন। তার ভাষ্য, পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে নিজেও দেশ ছেড়ে চলে যান তিনি। দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’—যা দায়িত্বহীন অবস্থানের পরিচয় বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, পলাতক অবস্থান থেকেই একের পর এক কর্মসূচি ঘোষণা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর মাধ্যমে দেশে থাকা দলটির নেতাকর্মীদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি।

দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে নাজমুল হক লিখেছেন, যে পরিবার ক্ষমতায় থাকার সময় নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে চলে গেছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। যারা এখনো আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের নিজের ও পরিবারের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশ

আপডেট সময় ১২:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারতের চেষ্টা সফল হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তার ভাষ্য, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতারসহ আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন  হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ