ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :

কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

কার্তিকের শেষভাগে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হয়। দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। একই সঙ্গে ঠান্ডা বাতাসে শীতের আগমনী অনুভূতিও দেখা দিয়েছে।

সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে রোদ ও মেঘের লুকোচুরি চলছিল। দুপুরের দিকে আকাশে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। বিকেলে দমকা হাওয়া বয়ে যাওয়ার পর সন্ধ্যায় বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়।

রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি, পান্থপথ, বাংলামোটর, কলাবাগান, তেজগাঁও ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং পর্যটন নগরী কক্সবাজারেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

দীর্ঘদিন পর বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অফিস শেষে বাসায় ফেরার পথে বিপাকে পড়েন অনেক নগরবাসী। হঠাৎ বৃষ্টিতে আটকে পড়া তাঁদের একজন আব্দুর রউফ বলেন, “কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হবে, এমনটা একদম ভাবিনি। হঠাৎ বৃষ্টির এই ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে জুড়িয়ে দিয়েছে।”

আবহাওয়ার পরিবর্তনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। বৃষ্টির পর ঠান্ডা বাতাসে শীতের আগমনী আবহ অনুভূত হচ্ছে বলেও জানান অনেকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার (১৩ নভেম্বর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পাশাপাশি রাতের তাপমাত্রা কমে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি

আপডেট সময় ১২:১৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬