ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ নম্বর দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুন  পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে কোনো পেশা বা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে পেশাগত ও চাকরিসংক্রান্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে থাকবেন। এ দুই সময়সীমার মধ্যে যেটি আগে পূর্ণ হবে, সেটির ভিত্তিতেই তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে।

নিয়োগের বিষয়ে অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, সরকার তাঁর ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

আপডেট সময় ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ নম্বর দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুন  ১০টি বাসের মুক্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা