ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবরকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে তার দপ্তর। এ ধরনের সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ অবস্থান জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিংবা তিনি পদ ছেড়ে দিচ্ছেন বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এসব প্রচারণাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে প্রতিমন্ত্রীর দপ্তর।

এতে আরও জানানো হয়, প্রতিমন্ত্রী তার ওপর অর্পিত সরকারি ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার পদত্যাগের বিষয়টি নিয়ে ছড়ানো খবরও সঠিক নয় বলে দাবি করা হয়েছে।

প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়, রাজনৈতিক স্বার্থ হাসিল এবং জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে একটি গোষ্ঠী এ ধরনের তথ্য প্রচার করছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) নিজ এলাকায় আয়োজিত একটি মাদকবিরোধী সামাজিক অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় আত্মরক্ষার প্রয়োজনে আইনসম্মতভাবে অস্ত্র উঁচিয়ে ধরার বিষয়ে প্রতিমন্ত্রী নিজের বক্তব্য তুলে ধরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের গুজব ছড়ানো অনুচিত এবং এটি সংবাদমাধ্যমের পেশাগত নীতিমালার পরিপন্থী। একই সঙ্গে এ ধরনের প্রচারণাকে বেআইনি বলেও দাবি করা হয়েছে।

প্রতিবাদলিপিতে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের যাচাই না করা তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যেসব মাধ্যমে ভুল বা বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সংশোধন করে প্রকৃত তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়।

এ নির্দেশনা অনুসরণ না করে অসত্য তথ্য প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিমন্ত্রীর দপ্তর।

নিউজটি শেয়ার করুন

ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের

আপডেট সময় ১২:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬