ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাত ধাপে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন  পতিত হাসিনা সরকারের সাবেক তিন ইসির বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক

ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপের ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম ধাপের কর্মপরিকল্পনা সম্পর্কে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে। এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে নিয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরিকল্পনাও জানিয়েছে ইসি। কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে নির্বাচন কমিশন।

তবে ভোটের ধাপ ও তারিখগুলোকে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে কমিশন। পরবর্তী কার্যক্রম ও আলোচনার ভিত্তিতে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন

আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাত ধাপে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন  ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু