ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

ফসলি জমি, সাধারণ মানুষের জমি ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারদের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন  ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী

মন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই কোনোভাবেই ফসলি জমি দখল বা অবৈধভাবে ব্যবহার বরদাশত করা হবে না।

তিনি জানান, একটি শক্তিশালী ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি ও খাসজমি দখল করছে। এই চক্রের বিরুদ্ধে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের শাসকের নয়, জনগণের সেবকের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

আপডেট সময় ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬