রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- আপডেট সময় ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 33
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানায়। এ সময় হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার দায়িত্ব পালনে অব্যাহত সাফল্য কামনা করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করার গুরুত্বের ওপরও উভয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।



















