শিরোনাম :
ভারতের সঙ্গে আলোচনার দরজা খোলা: হুমায়ুন কবির
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 16
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময়ে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়।
শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ জায়গা দেবে না।
এ সময় দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুতের সমস্যা শিগগিরই অনেকটাই সমাধান হবে। প্রধানমন্ত্রী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন বলেও জানান তিনি।























