ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির হবে: জ্বালানি প্রতিমন্ত্রীর

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সরকার একাধিক বিকল্প নিয়ে কাজ করছে এবং জনদুর্ভোগ বিবেচনায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন  চাহিদা বাড়লেও এবার গ্রামাঞ্চলে সর্বত্র লোডশেডিং হয়নি: বিদ্যুৎ উপদেষ্টা

বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’

মালয়েশিয়ার সঙ্গে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার আশা করছেন তারা। তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনতে হলে সেটি একটি প্রক্রিয়ার বিষয় এবং বর্তমানে পর্যাপ্ত আইএসও ট্যাংক পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ‘আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি।’

জনগণের উদ্দেশে সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বলার মতো অবস্থানে থাকলে তিনি অবশ্যই তা জানাতেন। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘শুধু আমি এটুকু বলব, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।’

দেশীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয় বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে বলে জানান তিনি।

বর্তমান সংকটের পেছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভুল নীতি গ্রহণ করলে একসময় তার মাশুল দিতে হয়। তার ভাষ্য, বিগত সরকারগুলো মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের পথ না খুঁজে তাৎক্ষণিক সমাধানের দিকে বেশি গুরুত্ব দিয়েছিল।

তিনি বলেন, এর ফলেই হঠাৎ করে সংকট তৈরি হয়েছে এবং এখন সেই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তার মতে, সংকটটি এখন না এলেও পরে কোনো এক সময়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির হবে

আপডেট সময় ০৫:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির হবে: জ্বালানি প্রতিমন্ত্রীর

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সরকার একাধিক বিকল্প নিয়ে কাজ করছে এবং জনদুর্ভোগ বিবেচনায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন  মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের কয়লা চালানে ‘মাটি কেলেঙ্কারি’, খালাস বন্ধ করে জাহাজ ফেরত