ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রোববার, থাকছে একাধিক কর্মসূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 81

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী থেকে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী যাবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসূচি চূড়ান্ত হওয়ার পর তাঁর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও পড়ুন  ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর।

দুপুর ১টায় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

পরে জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হবে।

একই অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ কর্মসূচি শেষে রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রোববার, থাকছে একাধিক কর্মসূচি

আপডেট সময় ০৮:৩৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। এক দিনের এই সফরে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী থেকে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী যাবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসূচি চূড়ান্ত হওয়ার পর তাঁর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সম্ভাব্য তিন দেশে সফর নিয়ে আলোচনা