ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টিম শিক্ষায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

জাপানের ওসাকায় অনুষ্ঠিত Artec General Exhibition 2026-এ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টিম (STEAM) শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার রূপান্তরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে স্টিমভিত্তিক শিক্ষার বিকল্প নেই।

বক্তব্যের শুরুতে প্রদর্শনীর আয়োজনের জন্য Artec ও Octobrain-এর প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বুধবার (৬ আগস্ট) হিরোশিমায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি প্রতিকূলতা অতিক্রম করে জাপানের পুনর্গঠন, উদ্ভাবন ও উন্নয়নের যাত্রাকে বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ববি হাজ্জাজ বলেন, স্টিম শিক্ষা কেবল মুখস্থনির্ভর পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিশুদের কৌতূহল, বিশ্লেষণী চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হয়।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে সরকার গণিত ল্যাব, বিজ্ঞান ক্লাব, প্রাথমিক পর্যায়ে রোবোটিকস শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণ সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সহজ, সাশ্রয়ী এবং হাতে-কলমে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে শিশুদের বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত ও সমাধান খুঁজে বের করার দক্ষতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষা, উদ্ভাবন এবং জাতি গঠনের ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, “যে দেশ শুধু প্রযুক্তি ক্রয় করে, সে দেশ সবসময় অন্যের ওপর নির্ভরশীল থাকবে। কিন্তু যে দেশের মানুষ প্রযুক্তি বুঝতে, নিজেদের প্রয়োজন অনুযায়ী তা রূপান্তর করতে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম, সেই দেশই প্রকৃত অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন করতে পারে। জাপান সেই পথ সফলভাবে অতিক্রম করেছে এবং বাংলাদেশও একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।”

নিউজটি শেয়ার করুন

স্টিম শিক্ষায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় ০৪:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬