ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 113

ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

এনসিপির এক বার্তায় জানানো হয়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মঞ্চে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৯৪, আহত শতাধিক

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তারা হলেন এনাম মেডিকেল কলেজের স্টাফ মো. শাহীন খন্দকার (৩০), এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. জসিম (২৬) এবং মো. শাহাদাত হোসেন (৪০)।

আহতদের মধ্যে শাহীনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাখালী, জসিমের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়ালমারী এবং শাহাদাত হোসেনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। বর্তমানে শাহাদাত সাভারের মুক্তির মোড় এলাকায় বসবাস করেন।

বিস্ফোরণের পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে অন্য কোনো তথ্য জানানো হয়নি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩

আপডেট সময় ১২:৪৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

এনসিপির এক বার্তায় জানানো হয়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মঞ্চে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  খিলক্ষেতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত, আহত ১০