ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 164

ছবি: সংগৃহীত

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে তিনি এতে যোগ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতাদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন  কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি বলেন, সম্মেলনে অংশ নেওয়া চীনের বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কোনো সম্মেলনে অংশ নিচ্ছেন তারেক রহমান। সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি মন্তব্য করেন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের আগ্রহ আরও বাড়াবে।

আলোচনায় বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

বৈঠকের একপর্যায়ে আলোইস জভিংগি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন

আপডেট সময় ১২:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে তিনি এতে যোগ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতাদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন  বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান প্রধানমন্ত্রীর