ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
র‌্যাব এর নতুন নাম এসআরবি প্রস্তাব হাইকোর্টের জামিন পেলেন মমতাজ বেগম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপন ও অবমাননার প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলে সুনির্দিষ্টভাবে কে বা কারা নেতৃত্ব দিয়েছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এদিন দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ভিডিওতে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। একই সঙ্গে তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করে। এর পরের দিন রাত ৮টার দিকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করেন। ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় ওঠে। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অনেকেই ফেসবুকে এ ঘটনার নিন্দা জানান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, “আমরা শুনেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপন ও অবমাননার প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলে সুনির্দিষ্টভাবে কে বা কারা নেতৃত্ব দিয়েছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এদিন দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন  কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ, যানজটে হাজারো মানুষ