ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 172

ছবি সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসবে মেতে উঠেছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়ে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে জুলিয়ান ন্যাগলসম্যানের দল। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি জার্মানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখাতে থাকে জার্মানি। এর ফলও আসে দ্রুত। ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। শুরুতেই পিছিয়ে পড়ার পর কুরাসাওকে চাপে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মানরা।

তবে ম্যাচের ২১তম মিনিটে চমক দেখায় কুরাসাও। বক্সের ভেতর থেকে নেওয়া লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে ব্যর্থ হন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাতে সমতায় ফেরে কুরাসাও এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলের স্বাদ পায় দলটি।

আরও পড়ুন  জার্মানির F126 ফ্রিগেট প্রকল্পে বিলম্ব, নির্মাণ বন্ধের দাবি CDU’র

সমতা ফেরার পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে দলকে আবারও এগিয়ে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপের দলটি।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরও থামেনি জার্মানদের গোল উৎসব। বিরতি থেকে ফিরে ইয়োশুয়া কিমিখের পাস কাজে লাগিয়ে চতুর্থ গোলটি করেন জামাল মুসিয়ালা। এরপর ৬৮তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি যোগ করেন নাথানিয়েল ব্রাউন।

ম্যাচের ৭৮তম মিনিটে স্কোরলাইন আরও বড় করেন ডেনিজ উনদাভ। এরপর শেষদিকে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করে জয়কে আরও দৃষ্টিনন্দন করে তোলেন কাই হাভার্টজ।

শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। বিশ্বকাপ অভিযান শুরুতেই শক্তিমত্তার বার্তা দিয়ে প্রতিপক্ষদের জন্য সতর্ক সংকেত পাঠিয়েছে ন্যাগলসম্যানের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি

আপডেট সময় ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসবে মেতে উঠেছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়ে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে জুলিয়ান ন্যাগলসম্যানের দল। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি জার্মানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখাতে থাকে জার্মানি। এর ফলও আসে দ্রুত। ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। শুরুতেই পিছিয়ে পড়ার পর কুরাসাওকে চাপে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মানরা।

তবে ম্যাচের ২১তম মিনিটে চমক দেখায় কুরাসাও। বক্সের ভেতর থেকে নেওয়া লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে ব্যর্থ হন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাতে সমতায় ফেরে কুরাসাও এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলের স্বাদ পায় দলটি।

আরও পড়ুন  জার্মানির বাড নাউহাইমেবন্দুক হামলায় নিহত ২, হামলাকারী পলাতক