ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরসিতে যোগ দিলেন এনজিএসের ৩০০ সংগঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)-এর সঙ্গে অঙ্গীভূত হয়েছে তরুণদের সংগঠন নেক্সট জেনারেশন সোসাইটি (এনজিএস)। এর ফলে সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের প্রায় ৩০০ সংগঠক এনআরসির কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন।

বৃহস্পতিবার, ১১ জুন বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অঙ্গীভূত হওয়ার ঘোষণা দেন এনজিএসের আহ্বায়ক আলিফ মাহমুদ, যুগ্ম মুখ্য-সংগঠক হাফেজ আলিফ হোসাইন এবং সংগঠক কাওসার আহমেদ। অনুষ্ঠানে এনআরসির আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব ডা. নাবিল আহমদ নবাগতদের স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জব্বার, এনআরসির সিনিয়র সদস্য ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সামসুদ্দিন, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মো. আরিফুল ইসলাম এবং এনজিএসের ঢাকা মিরপুর জোনের নেতা মাহাদী ও রাকিব।

যোগদান অনুষ্ঠানে এনজিএসের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে তাদের সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। তিনি বলেন, সংগঠনের সদস্যরা চব্বিশের জুলাই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে আগ্রহ সৃষ্টি হলে বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ পর্যালোচনা করে এনআরসির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দলটির সঙ্গে অঙ্গীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এখন থেকে তাদের সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের প্রায় ৩০০ সংগঠক জাতীয় বিপ্লবী পরিষদের সংগঠক হিসেবে কাজ করবেন।

অনুষ্ঠানে এনআরসির সদস্য সচিব ডা. নাবিল আহমদ বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দেশের তরুণদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তার দাবি, বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে তাদের দলে যুক্ত হচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিকে দেশের মূলধারায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এনআরসিতে যোগ দিলেন এনজিএসের ৩০০ সংগঠক

আপডেট সময় ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬