ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

১০ বছরের সম্পর্কের অবসান: এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 120

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সফল সম্পর্কের ইতি টেনে চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ পেপ গার্দিওলা।

আরও পড়ুন  টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

২০২৭ সালের জুন মাস পর্যন্ত ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও এক বছর আগেই এই স্প্যানিশ কোচ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ ও ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গার্দিওলা ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

যদিও এই বিষয়ে ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ কিংবা পেপ গার্দিওলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য করা হয়নি, তবে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
২০১৬ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ২০টি ট্রফি জিতেছেন ৫৫ বছর বয়সী এই সফল কোচ। যার মধ্যে ম্যানচেস্টার সিটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও রয়েছে।

চলতি মৌসুমে বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ দুটি ম্যাচ জিতলে এবং আর্সেনাল তাদের ম্যাচে পয়েন্ট হারালে গার্দিওলার ঝুলিতে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলার পর গার্দিওলা পদত্যাগ করবেন। তার এই আকস্মিক বিদায়ের খবরের পর ইতিমধ্যেই ক্লাবের স্পন্সরদের সঙ্গে আলোচনা শুরু করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ। বিদায়ী এই মহান কোচকে বিশেষ সংবর্ধনা দিতে ম্যানচেস্টারের রাস্তায় একটি বর্ণাঢ্য রোড প্যারেডের আয়োজন করার পরিকল্পনা করছে ক্লাব প্রশাসন।

পেপ গার্দিওলা সরে দাঁড়ানোর পর ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ হিসেবে জোরেশোরে আলোচনায় আসছে তার সাবেক সহকারী ও ইতালিয়ান কোচ এনজো মারেসকার নাম। মারেসকা এর আগে চেলসির প্রধান কোচ হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেছিলেন এবং ২০২৪ সালের জুনে ব্লুজদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সই করেছিলেন।

তবে ক্লাবের মালিকপক্ষের সঙ্গে অভ্যন্তরীণ মতানৈক্যের জেরে ২০২৬ সালের পহেলা জানুয়ারি চেলসির কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। এখন গার্দিওলার উত্তরসূরি হিসেবে তাকেই সিটির ডাগআউটে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১০ বছরের সম্পর্কের অবসান: এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা

আপডেট সময় ১০:১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সফল সম্পর্কের ইতি টেনে চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ পেপ গার্দিওলা।

আরও পড়ুন  লাল কার্ডের নাটকীয়তায় শেষ ষোলোতে পিএসজি