ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবো না: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 732

ছবি: খবরের কথা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর মর্যাদা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখাই বিএনপির অবস্থান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  যুদ্ধাপরাধে দণ্ডিতদের নাম যুক্ত করে ত্রয়োদশ সংসদে শোকপ্রস্তাব গৃহীত

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত বিডিআর নাম পুনর্বহাল করা হবে। তাঁর ভাষায়, এই নামটি দেশের ইতিহাস ও আত্মত্যাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ অতীতেও বিএনপি করেনি, ভবিষ্যতেও করবে না। কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষে থাকা একটি দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই বিএনপির রাজনীতির মূল ভিত্তি।

মতবিনিময় সভায় তারেক রহমান সেনাবাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করে বলেন, একটি শক্তিশালী, মর্যাদাসম্পন্ন ও রাজনৈতিক প্রভাবমুক্ত সেনাবাহিনীই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম ভিত্তি।

সভায় সাবেক সেনা কর্মকর্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবো না: তারেক রহমান

আপডেট সময় ১২:৪১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর মর্যাদা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখাই বিএনপির অবস্থান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি