ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: পদ হারালেন বরগুনা জেলা জামায়াত নেতা শামীম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 519

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে অবমাননাকর বক্তব্যের দায়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ২৪ জানুয়ারি (শনিবার) রাতে। পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে শামীম আহসান ডাকসুকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ বিশেষণ ব্যবহার করেন। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের কঠোর নিন্দা জানায় এবং সাধারণ শিক্ষার্থীরা দেশজুড়ে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

আরও পড়ুন  জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, শামীম আহসানের মন্তব্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে, যা জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই বেফাঁস মন্তব্যের ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা কর্মপরিষদ তার রুকন (সদস্য) পদ স্থগিত করেছে। একইসঙ্গে তাকে জেলা সহকারী সেক্রেটারির পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে চিরতরে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় আবেগের স্থান। এই প্রতিষ্ঠানকে নিয়ে এমন অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে কেউ এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ না করে, সেজন্যই আমরা কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি।”

নিউজটি শেয়ার করুন

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: পদ হারালেন বরগুনা জেলা জামায়াত নেতা শামীম

আপডেট সময় ০১:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে অবমাননাকর বক্তব্যের দায়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ২৪ জানুয়ারি (শনিবার) রাতে। পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে শামীম আহসান ডাকসুকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ বিশেষণ ব্যবহার করেন। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের কঠোর নিন্দা জানায় এবং সাধারণ শিক্ষার্থীরা দেশজুড়ে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

আরও পড়ুন  শীর্ষ আদালতের নির্দেশে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ