ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

ধোলাইপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 637

ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ধোলাইপাড় মোড়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অর্ক পূর্ব রামপুরার ২/১ এসোর্ট রোজারিও এলাকার বাসিন্দা গাজী হাফিজুর রহমানের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হাসান জানান, সকালে অর্ক মোটরসাইকেল চালিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় সেখানে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেন। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক গাড়িটি জব্দ করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

নিউজটি শেয়ার করুন

ধোলাইপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

রাজধানীর ধোলাইপাড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ধোলাইপাড় মোড়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অর্ক পূর্ব রামপুরার ২/১ এসোর্ট রোজারিও এলাকার বাসিন্দা গাজী হাফিজুর রহমানের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হাসান জানান, সকালে অর্ক মোটরসাইকেল চালিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় সেখানে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেন। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক গাড়িটি জব্দ করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  এক বছরে আত্মহত্যা করেছেন ৩১০ শিক্ষার্থী, অধিকাংশই ছাত্রী