ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 930

ছবি সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। একইসঙ্গে দেশটি ১০০ জন সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

আরও পড়ুন  অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: প্রধানমন্ত্রী

রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষ্যে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’ চালু করতে পেরে পাকিস্তান আনন্দিত। এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বৃত্তির এক-চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। এ ছাড়া একই সময়ে ১০০ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বার্তায় আরও জানানো হয়, পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বৃত্তি ৫ থেকে বাড়িয়ে ২৫ করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

আপডেট সময় ০৬:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫