ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

নেতৃত্ব তরুণদের হাতে, পেছন থেকে সমর্থনের অঙ্গীকার জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 450

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষায় প্রয়োজনে শহীদ আবু সাঈদের মতোই বুক পেতে দেওয়া হবে, তবে দেশের এক ইঞ্চি সম্মানও কারও কাছে বন্ধক দেওয়া হবে না। নেতৃত্ব ধীরে ধীরে তরুণদের হাতে তুলে দিয়ে দল নেপথ্য থেকে শক্তি, সাহস ও সমর্থন জোগাবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদলে, তাঁরা এখন মন্ত্রিসভায়

ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা যেভাবে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, সেই আদর্শকে সামনে রেখেই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, এই সমাজ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আগামী দিনে তাদের হাতেই তুলে দেওয়া হবে।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, শহীদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

জামায়াত আমির আরও বলেন, সংকটের সময়েও দল জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো পরিস্থিতিতেই পালিয়ে যাওয়ার প্রশ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে থেকেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তৌফিক দিলে তরুণদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা হবে। নেতৃত্ব তাদের হাতে থাকবে, আর দল পেছন থেকে ভালোবাসা, সমর্থন ও দিকনির্দেশনা দিয়ে যাবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের ভোটের প্রতিফলন যেন নিশ্চিত হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। নিজেদের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও জুলাই যোদ্ধার মতো ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নেতৃত্ব তরুণদের হাতে, পেছন থেকে সমর্থনের অঙ্গীকার জামায়াত আমিরের

আপডেট সময় ১১:০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষায় প্রয়োজনে শহীদ আবু সাঈদের মতোই বুক পেতে দেওয়া হবে, তবে দেশের এক ইঞ্চি সম্মানও কারও কাছে বন্ধক দেওয়া হবে না। নেতৃত্ব ধীরে ধীরে তরুণদের হাতে তুলে দিয়ে দল নেপথ্য থেকে শক্তি, সাহস ও সমর্থন জোগাবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ