ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 502

ছবি: সংগৃহীত

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২৫৩টি আসন বণ্টন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোন দল কত আসন পেয়েছে তা জানান।

ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন।

আরও পড়ুন  শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

বাকি ৪৭টি আসন রাখা হয়েছে ১১ দলীয় জোটের শরিক ইসলামী আন্দোলনের জন্য। তবে, এই দলের কোনো নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাজিদ ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ শরিক দলগুলোর অন্যান্য নেতারা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল

আপডেট সময় ০৮:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২৫৩টি আসন বণ্টন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোন দল কত আসন পেয়েছে তা জানান।

ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন।

আরও পড়ুন  হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা