ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা বিশেষ দোয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 479

ছবি: সংগৃহীত

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আরও পড়ুন  বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির

বুধবার থেকে শুরু হওয়া এই শোক পালনের শেষ দিনে বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বেগম জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন এই প্রবীণ জননেতা। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গত বুধবার বিকেলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়, যেখানে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংস্কারক হিসেবে বিশেষ পরিচিতি পাওয়া এই নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল।

নিউজটি শেয়ার করুন

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা বিশেষ দোয়া

আপডেট সময় ১২:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬