ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউরোপজুড়ে শুকিয়ে যাচ্ছে নদী, জ্বালানি ও বাণিজ্যে বাড়ছে সংকট দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

রেমো সভাপতির তোপে নেইমার, ‘নীচ প্রকৃতির’ মন্তব্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 27

বিশ্বকাপের পর ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে ঘিরে বিতর্কের রেশ কাটছে না। অনুশীলনের বদলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া, গোল উদযাপন নিয়ে আলোচনা এবং প্রতিপক্ষকে উসকানি দেওয়ার অভিযোগের পর এবার সান্তোসের বিপক্ষে ম্যাচ শেষে আচরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বুধবার, ৫ আগস্ট ব্রাজিলিয়ান কাপের ম্যাচ শেষে নেইমারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের ক্লাব রেমোর প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা।

ম্যাচে বিরতির পর মাঠে নামেন নেইমার। এরপর তার পাস থেকেই সতীর্থ রনি দলের হয়ে একমাত্র গোলটি করেন। সেই গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস।

আরও পড়ুন  বিশ্বকাপের আগে অস্ত্রোপচার করালেন নেইমার

ম্যাচ শেষে বেলেমের স্টেডিয়ামে লকার রুমে ফেরার পথে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড রেমোর ম্যানেজমেন্ট ও স্টাফদের উদ্দেশে উচ্চস্বরে ‘এলিমিনেটেড, এলিমিনেটেড’ বলে মন্তব্য করছেন। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনার পর রেমোর প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা নেইমারের আচরণের কঠোর সমালোচনা করেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ও ফ্লুক্সো-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, রেমোর এবারের যাত্রা ছিল দারুণ। কিন্তু নেইমারের মতো একজন খেলোয়াড়, যাকে অসংখ্য শিশু-কিশোর অনুসরণ করে, তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, নেইমার দলের বিদায়ের পরও ফিরে এসে তাদের বিদ্রূপ করেছেন এবং এমন ব্যক্তিদের আদর্শ হিসেবে তুলে ধরার জন্য সমাজকেই দায়ী করেন।

এর আগে একই ম্যাচে ওয়ার্মআপের সময় রেমোর সমর্থকদের দুয়োর মুখেও পড়েন নেইমার। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে বেলেমের উদ্দেশে লেখেন, ‘বেলেম, ভালোবাসার জন্য তোমাদের ধন্যবাদ।’ পোস্টটির সঙ্গে তিনি হার্ট ও হাসির ইমোজিও যুক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

রেমো সভাপতির তোপে নেইমার, ‘নীচ প্রকৃতির’ মন্তব্য

আপডেট সময় ০৯:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

বিশ্বকাপের পর ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে ঘিরে বিতর্কের রেশ কাটছে না। অনুশীলনের বদলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া, গোল উদযাপন নিয়ে আলোচনা এবং প্রতিপক্ষকে উসকানি দেওয়ার অভিযোগের পর এবার সান্তোসের বিপক্ষে ম্যাচ শেষে আচরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বুধবার, ৫ আগস্ট ব্রাজিলিয়ান কাপের ম্যাচ শেষে নেইমারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের ক্লাব রেমোর প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা।

ম্যাচে বিরতির পর মাঠে নামেন নেইমার। এরপর তার পাস থেকেই সতীর্থ রনি দলের হয়ে একমাত্র গোলটি করেন। সেই গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস।

আরও পড়ুন  ব্রাজিলের দল ঘোষণা এবারও জায়গা হলো না নেইমারের