ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

শ্রীলঙ্কার কছে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩ রানের নাটকীয় হারে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়ে বসা নিগার সুলতানা জ্যোতির দলের সামনে আজ শনিবার ছিল হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

তবে শেষ ওভারের রুদ্ধশ্বাস উত্তেজনার পর পরাজয় বরণ করতে হয়েছে টাইগ্রেসদের। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে বাংলাদেশকে ধবলধোলাই করল সফরকারী শ্রীলঙ্কা।

শনিবার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৯ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দুই ওপেনার চামারি আতাপাত্তু ও ইমেশা দুলহানি শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতেই তারা ৪৩ রান সংগ্রহ করেন। ১০ বলে ১৯ রান করা ইমেশাকে ফিরিয়ে সুলতানা খাতুন ব্রেক-থ্রু এনে দেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ৩টি উইকেট নিয়ে সফল বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেন।

আরও পড়ুন  ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জয়ের জন্য ৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। প্রথম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি মেরে ১২ রান তোলেন ওপেনার দিলারা আক্তার। তবে দ্বিতীয় ওভারেই তিনি সাজঘরে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি সতর্ক ব্যাটিংয়ের পাশাপাশি বাউন্ডারি হাঁকিয়ে জয়ের আশা জিইয়ে রাখেন। বিশেষ করে সোবহানা মোস্তারি দলের পক্ষে সর্বোচ্চ ২১ রানের কার্যকর ইনিংস খেলেন।

জয়ের সমীকরণ মেলাতে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। ওভারের প্রথম বলেই অধিনায়ক নিগার সুলতানার বিদায় টাইগ্রেস শিবিরে বড় ধাক্কা দেয়। এরপর সুলতানা খাতুন পরপর দুই বলে দুই রান করে নেওয়ার পর চতুর্থ বলে চার মেরে গ্যালারিতে উত্তেজনা বাড়িয়ে দেন। তবে জয়ের জন্য শেষ দুই বলে ৬ রানের প্রয়োজন থাকলেও টাইগ্রেসরা তা নিতে ব্যর্থ হয়। শারমিনের নেওয়া সিঙ্গেলসে ইনিংস শেষ হলে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ নারী দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে না পারায় পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামা লঙ্কানদের বিপক্ষে জয়হীন থাকতে হয়েছে স্বাগতিকদের।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কার কছে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

আপডেট সময় ০৬:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩ রানের নাটকীয় হারে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়ে বসা নিগার সুলতানা জ্যোতির দলের সামনে আজ শনিবার ছিল হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

তবে শেষ ওভারের রুদ্ধশ্বাস উত্তেজনার পর পরাজয় বরণ করতে হয়েছে টাইগ্রেসদের। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে বাংলাদেশকে ধবলধোলাই করল সফরকারী শ্রীলঙ্কা।

শনিবার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৯ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দুই ওপেনার চামারি আতাপাত্তু ও ইমেশা দুলহানি শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতেই তারা ৪৩ রান সংগ্রহ করেন। ১০ বলে ১৯ রান করা ইমেশাকে ফিরিয়ে সুলতানা খাতুন ব্রেক-থ্রু এনে দেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ৩টি উইকেট নিয়ে সফল বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেন।

আরও পড়ুন  ‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’