ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল পদত্যাগ না করলে নাহিদের নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ বিদেশি পিস্তল ও গুলিসহ মিরপুরে দুই যুবক গ্রেফতার বিরোধীদলের নোট অব ডিসেন্ট শিথিলের প্রস্তাব বৈঠকে দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, এসআইসহ আহত ৩ ফের প্রেসিডেন্ট পদে লড়ার অধিকার চান ট্রাম্প

ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন মূল খেলোয়াড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 1053

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চ ছড়াচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। ১–১ সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে অঘোষিত ফাইনাল, যা মাঠে গড়াবে ১৬ আগস্ট। এই ম্যাচের মাত্র তিন দিন পর শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে লড়াই। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে কনকাশন প্রোটোকল মেনে মাঠ ছাড়েন ওয়েন। চিকিৎসকদের নির্দেশনায় অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, ফলে ওয়ানডে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে এই পেসারকে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও ওয়ানডেতে থাকছেন না।

আরও পড়ুন  হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে হামজা দেওয়ান চৌধুরী

পিঠের চোটে ভোগা মরিস দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। তার ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সম্ভাবনাও এখন অনিশ্চিত। সাইড স্ট্রেইন ইনজুরিতে থাকা ম্যাথু শর্ট এখনও ফিট না হওয়ায় পুরো সফর থেকেই বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে যোগ হয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি ও স্পিনার ম্যাট কুনেম্যান।

প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া, তবে দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের বড় জয় তুলে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে শনিবার কেয়ার্নসে। একই মাঠে ১৯ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ে।

নিউজটি শেয়ার করুন

ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন মূল খেলোয়াড়

আপডেট সময় ১১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চ ছড়াচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। ১–১ সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে অঘোষিত ফাইনাল, যা মাঠে গড়াবে ১৬ আগস্ট। এই ম্যাচের মাত্র তিন দিন পর শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে লড়াই। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে কনকাশন প্রোটোকল মেনে মাঠ ছাড়েন ওয়েন। চিকিৎসকদের নির্দেশনায় অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, ফলে ওয়ানডে অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে এই পেসারকে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও ওয়ানডেতে থাকছেন না।

আরও পড়ুন  মেসির জোড়া গোল, লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি