ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে বাস উল্টে আহত অন্তত ১৯, গুরুতর একজন চট্টগ্রামে প্রেরণ ঈদকে কেন্দ্র করে বাড়ছে দুর্ঘটনা , ঝুঁকি এড়াতে যা যা করবেন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিশ্বকাপ টিকিটের শেষ সুযোগ: সময়–প্রক্রিয়া জানাল ফিফা হরমুজ প্রণালীতে টোল আরোপের পথে ইরান, উদ্বেগে বিশ্ববাজার ঈদের উৎসব পরবর্তী গ্যাস ও বদহজম দূর করার সহজ কিছু উপায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল: ১২ জন নতুন সচিব, ৫ জনকে প্রত্যাহার তেলআবিবের আকাশে হাজার হাজার কাক, যে কারণে আতঙ্কে ইসরাইলিরা

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 195

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘এগিয়ে বাংলাদেশ’। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় এ দৌড়ের আয়োজন করা হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ দৌড়প্রেমী এতে অংশ নেন।

আরও পড়ুন  হাতিরঝিলে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার চার মাদককারবারি

পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছিল দুটি সেগমেন্ট— ৭ দশমিক ৫ কিলোমিটার এবং ১৫ কিলোমিটার। নারী-পুরুষসহ সকল বয়সের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা।

আয়োজকরা জানান, দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করে তোলা এবং তরুণ প্রজন্মকে হাঁটা ও দৌড়ের প্রতি আগ্রহী করা। প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে বিপরীতমুখী (অ্যান্টি-ক্লকওয়াইজ) রুটে অনুষ্ঠিত হয়।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ইভেন্টে ব্যবহার করা হয় RBAN Timing Solutions প্রযুক্তি, যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে সক্ষম হন।

প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীকে পদক প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।

দৌড়প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নগরবাসীর উপস্থিতিতে এক উৎসবের রূপ নেয় এই আয়োজন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ চলমান থাকলে রাজধানীসহ সারা দেশে সুস্থ জীবনযাপনের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

নিউজটি শেয়ার করুন

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী

আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা ‘এগিয়ে বাংলাদেশ’। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় এ দৌড়ের আয়োজন করা হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০০ দৌড়প্রেমী এতে অংশ নেন।

আরও পড়ুন  হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ: গ্রেপ্তার চার