ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে বাস উল্টে আহত অন্তত ১৯, গুরুতর একজন চট্টগ্রামে প্রেরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 189

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে রাঙ্গামাটিতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে মূলত গার্মেন্টসকর্মীসহ প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন, যারা ছুটি শেষে কাজে ফিরছিলেন। পথে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ, যানজটে হাজারো মানুষ

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, মোট ১৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেন। ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে বাস উল্টে আহত অন্তত ১৯, গুরুতর একজন চট্টগ্রামে প্রেরণ

আপডেট সময় ০৩:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬