ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির ‘বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ মা হারালেন অভিনেত্রী জেরিন খান সেন্ট কিটস ও নেভিস ছোট দ্বীপ, বড় সৌন্দর্য শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে বর্তমান সরকার

বাংলাদেশে ভারতের পূর্ণাঙ্গ সিরিজ খেলা স্থগিত করল মোদি সরকার!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 265

ছবি সংগৃহীত

আগামী আগস্টে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেটি আপাতত স্থগিত হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের আপত্তির কারণে বিরাট কোহলিদের বাংলাদেশ সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি বাংলা, দেশটির একাধিক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে।

আরও পড়ুন  পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনালে কেন অনুপস্থিত? অবাক শোয়েব আখতার

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো সরকারের চূড়ান্ত অনুমোদন পায়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা এই সফরের জন্য অনুকূল নয়। এক কর্মকর্তা বলেন, “এ অবস্থায় বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে।”

ফলে বিসিসিআই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করছে সিরিজটি পিছিয়ে দেওয়ার জন্য। প্রস্তাব করা হয়েছে, ২০২৬ সালে আইপিএলের পর এই সিরিজ আয়োজন করা যেতে পারে। তখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছে ভারতীয় বোর্ড।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে আমাদের বোর্ডের সম্পর্ক বহু দিনের। কোনো কারণে এখন সিরিজ না হলে, পরে তা করা যাবে।”

এর আগে গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত সফর করেছিল বাংলাদেশ দল। তখন ভারতের কিছু কট্টর সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল এবং সোশ্যাল মিডিয়ায় ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিল। তবুও ভারত সরকার সিরিজ বাতিল করেনি, কারণ দুটি টেস্ট খেলা না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট হারানোর শঙ্কা ছিল।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ সফর বাতিল করলেও ভারতের তেমন কোনো প্রতিযোগিতামূলক ক্ষতি হবে না। তাই সফর পেছানোই বেশি যৌক্তিক মনে করছে বিসিসিআই।

ভারতের ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন রাজীব শুক্লা, যিনি মধ্যপন্থি হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বিসিসিআই কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ভারতের পূর্ণাঙ্গ সিরিজ খেলা স্থগিত করল মোদি সরকার!

আপডেট সময় ১২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

আগামী আগস্টে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেটি আপাতত স্থগিত হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের আপত্তির কারণে বিরাট কোহলিদের বাংলাদেশ সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি বাংলা, দেশটির একাধিক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে।

আরও পড়ুন  চীন সীমান্তে ভারতের বৃহত্তম বাঁধ প্রকল্প নিয়ে উত্তেজনা, ক্ষুব্ধ স্থানীয়রা