ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 351

ছবি সংগৃহীত

নৌবাহিনী চট্টগ্রাম বন্দর পরিচালনায় বেশি দক্ষ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

তিনি জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে, যাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অপারেটর নিয়োগ এবং তাদের সঙ্গে চুক্তি করতে পারে। তিনি বলেন, “সাইফ পাওয়ারটেক দীর্ঘদিন ধরে বন্দরে কাজ করেছে। তাদের চুক্তির মেয়াদ শেষে ছয় মাস বাড়ানো হয়েছিল, যা ৭ জুলাই শেষ হবে। এরপর আর তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে না।”

এম সাখাওয়াত হোসেন জানান, বন্দর কর্তৃপক্ষ নিজেই বন্দর পরিচালনা করবে। তবে এতে কিছু সমস্যা হতে পারে, কারণ বন্দরের অন্যান্য কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব বিবেচনায় বন্দরকে বিধি-বিধান এবং অর্থনৈতিক দিক থেকে সুবিধা অনুযায়ী নতুন অপারেটর নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বন্দরের এলাকায় নৌবাহিনীর ডকইয়ার্ড রয়েছে, যা সম্প্রসারণের মাধ্যমে বন্দর কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে। নৌবাহিনী বন্দর পরিচালনায় বেশি অভিজ্ঞ এবং তাদের নিজস্ব অপারেটর আছে। শিগগিরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌবাহিনীর একটি চুক্তি হবে।”

সাইফ পাওয়ারটেকের বিষয়ে তিনি বলেন, “তারা প্রায় ১৬-১৭ বছর ধরে বন্দর পরিচালনায় কাজ করেছে। নৌবাহিনীকে সহযোগিতা করার জন্য তারা কাজ করবে বলে আমাকে জানিয়েছে।”

বন্দরের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, “যে যেই পদে আছেন, সেই পদেই থাকবেন। কারও চাকরি যাবে না, কাউকে বাদ দেওয়া হবে না। আশা করি সবাই সহযোগিতা করবেন।”

ভবিষ্যতে বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “বন্দর পরিচালনার জন্য আন্তর্জাতিক কোনো কোম্পানি বিনিয়োগ করতে চাইলে তাদেরও সুযোগ দেওয়া যাবে। এতে বন্দরের মালিকানা হস্তান্তর হচ্ছে না। এখন নৌবাহিনীকে দিচ্ছি, পরে প্রয়োজনে অন্য অপারেটরও আসতে পারে।”

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “এখনো আলোচনা চলছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। তাদের বলেছি, প্রয়োজন হলে বাংলাদেশ থেকেই জনবল নিতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে, উপমহাদেশের অন্য কোনো দেশ থেকে লোক নেওয়া যাবে না।”

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

নৌবাহিনী চট্টগ্রাম বন্দর পরিচালনায় বেশি দক্ষ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  নির্বাচনের তারিখ ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা