ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 601

ছবি সংগৃহীত

দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের স্বার্থে বিএনপিকেই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দল বড় হলে সমস্যা ও দায়িত্বও বেশি থাকে, তাই ত্যাগও বেশি করতে হয়। গণতন্ত্র যখনই বিপদে পড়েছে, বিএনপি তখনই রাজপথে নেমেছে। এই ঐতিহ্য ধরে রেখেই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।”

আরও পড়ুন  ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, শোকানুষ্ঠানে আয়োজকদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, “বিএনপির শক্তির মূল উৎস জনগণ। আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন, তাদেরই পাশে রাখুন।”

তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করতে বিএনপিকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভিন্নমতের প্রতি সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই দলের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বিএনপির রাজনৈতিক সংস্কারের প্রস্তাবের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “আমরা আগেই রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। এমনকি অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি বারবার ছাড় দিয়েছে, যাতে সবাই নির্বাচনের পথে এগিয়ে যেতে পারে।”

দলীয় গণতান্ত্রিক চর্চার বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, “গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের ভেতরেও বজায় রাখতে চাই। ভিন্নমতকে গুরুত্ব দেই, শুনি এবং সমাধানের চেষ্টা করি, এটাই আমাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাসের প্রমাণ।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “একজনের অপকর্মের বোঝা পুরো দল যেন না টানে। দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখা এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই বিএনপির মূল দায়িত্ব।”

তিনি আরও জানান, খুব শিগগিরই দেশে ফেরার আশা রাখছেন তিনি। মানুষের ভোটাধিকার নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান

আপডেট সময় ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫