ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 661

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম বাবুর মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রাখা আছে বলে জানা গেছে।

আরও পড়ুন  নদীয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ চার-পাঁচজন স্থানীয় কৃষক সীমান্তের গালার মাঠ এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি অবস্থান করা কৃষকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ইব্রাহিম বাবু ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তার লাশ তুলে নিয়ে যায় এবং ভারতীয় সীমান্তের ভেতর একটি হাসপাতালে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমির জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে।

এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বিএসএফের দাবি, স্বর্ণ চোরাচালানকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। তবে নিহত ব্যক্তি একজন নিরীহ কৃষক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিস্তারিত আলোচনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় গ্রামবাসীর দাবি, ইব্রাহিম বাবু কোনো ধরনের চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি শুধু গরুর জন্য ঘাস কাটতে সীমান্তে গিয়েছিলেন।

ঘটনার পর সীমান্ত এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

আপডেট সময় ০৭:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম বাবুর মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রাখা আছে বলে জানা গেছে।

আরও পড়ুন  নওগাঁর রায়হান আলম: আমচাষে নবজাগরণ ঘটানো এক সাহসী কৃষক