ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

জাতীয় দলের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 324

ছবি সংগৃহীত

জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন লিটন দাস। অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন এক সংবাদ সম্মেলনে লিটন দাসের নাম প্রকাশ করেন। তিনি জানান, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন লিটন।

লিটনের অধিনায়কত্বে নতুন দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। তবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হচ্ছে স্পিনার মেহেদী হাসানকে সহ–অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া। আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি এই দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন  ভিসা জটিলতায় বাইরে অধিনায়ক, তবু জয় তুলে নিল ঘানা

সহ-অধিনায়ক হিসেবে মেহেদীর দায়িত্ব পাওয়া কেবল এই দুটি সিরিজের জন্য বলেও জানান নাজমূল। তিনি বলেন, ‘আমরা কিছু সিরিজে বিভিন্ন ক্রিকেটারকে সহ-অধিনায়ক হিসেবে পরীক্ষা করবো। এরপর সবার পারফরম্যান্স ও নেতৃত্বগুণ যাচাই করে একজনকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।’

আসন্ন সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ মুখ। ব্যাটিং ইউনিটে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। উইকেটরক্ষক হিসেবে আছেন জাকের আলী। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। পেস বোলিং আক্রমণে রয়েছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। এছাড়াও দলে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ দুটি বেশ গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বে দল কেমন পারফর্ম করে, সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস

আপডেট সময় ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন লিটন দাস। অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন এক সংবাদ সম্মেলনে লিটন দাসের নাম প্রকাশ করেন। তিনি জানান, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন লিটন।

লিটনের অধিনায়কত্বে নতুন দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। তবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হচ্ছে স্পিনার মেহেদী হাসানকে সহ–অধিনায়ক হিসেবে মনোনয়ন দেওয়া। আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি এই দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন  ওয়ানডেতে নেতৃত্বে নতুন অধ্যায়, অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ