ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈমসহ তিন স্পিনার

ইসরায়েলের জাতীয় সংগীতের ‘সুর চুরি’ বিতর্কে আনু মালিক!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 689

ইসরায়েলের জাতীয় সংগীতের ‘সুর চুরি’ বিতর্কে আনু মালিক!

 

টোকিও অলিম্পিকের জিমন্যাস্টিক বিভাগে ইসরায়েলের ওর্টেম ডোলগোপ্যাট সোনা জিতে ইতিহাস গড়েন। এটি ইসরায়েলের দ্বিতীয়বারের মতো এই বিভাগে স্বর্ণজয়। পদক প্রদানের সময় বাজানো হয় ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’। তবে, এই সুর ভারতীয় দর্শকদের মনে করিয়ে দেয় বলিউড সিনেমা দিলজ্বলে-এর গান মেরা মুল্ক মেরা দেশ-এর সুর।

এই মিল নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দুটি সুরের তুলনা, আর সমালোচনার ঝড় ওঠে বলিউডের নামী সুরকার আনু মালিকের বিরুদ্ধে। অনেকেই অভিযোগ করেন, আনু মালিক ‘হাতিকভা’র সুর ব্যবহার করে গান তৈরি করেছেন। এমনকি তাঁকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে মন্তব্য করা হয়েছে। সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্টও করা হয়। এটি প্রথমবার নয়, আনু মালিকের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। ‘দিল মেরা চুরায়া কিঁউ’ থেকে শুরু করে ‘নিঁদ চুরায়ি মেরি কিসনে’, এমনকি কহো না কহো গানও চুরির তালিকায় রয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন  ইরানের হুঁশিয়ারি: আক্রমণ হলে কঠোর জবাব পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের জাতীয় সংগীতের ‘সুর চুরি’ বিতর্কে আনু মালিক!

আপডেট সময় ০১:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

 

টোকিও অলিম্পিকের জিমন্যাস্টিক বিভাগে ইসরায়েলের ওর্টেম ডোলগোপ্যাট সোনা জিতে ইতিহাস গড়েন। এটি ইসরায়েলের দ্বিতীয়বারের মতো এই বিভাগে স্বর্ণজয়। পদক প্রদানের সময় বাজানো হয় ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’। তবে, এই সুর ভারতীয় দর্শকদের মনে করিয়ে দেয় বলিউড সিনেমা দিলজ্বলে-এর গান মেরা মুল্ক মেরা দেশ-এর সুর।

এই মিল নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দুটি সুরের তুলনা, আর সমালোচনার ঝড় ওঠে বলিউডের নামী সুরকার আনু মালিকের বিরুদ্ধে। অনেকেই অভিযোগ করেন, আনু মালিক ‘হাতিকভা’র সুর ব্যবহার করে গান তৈরি করেছেন। এমনকি তাঁকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে মন্তব্য করা হয়েছে। সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্টও করা হয়। এটি প্রথমবার নয়, আনু মালিকের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। ‘দিল মেরা চুরায়া কিঁউ’ থেকে শুরু করে ‘নিঁদ চুরায়ি মেরি কিসনে’, এমনকি কহো না কহো গানও চুরির তালিকায় রয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন  ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: মুক্তি পেল ২০০ ফিলিস্তিনি বন্দী