ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 287

ছবি সংগৃহীত

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

আরও পড়ুন  গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের

নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়, তবে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

এদিকে, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হলেও, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। নতুন ভোটারদের জন্য সময়সীমা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে। এছাড়া, ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

২ মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন

আপডেট সময় ১২:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

আগামীকাল রোববার (২ মার্চ) নির্বাচন কমিশন প্রকাশ করবে গত বছরের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। আইনি জটিলতা সত্ত্বেও, নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার আগে যারা নতুন ভোটার হবেন, তাদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করতে চায়।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। এই তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাটি আরও নিখুঁত করা হচ্ছে।

আরও পড়ুন  মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে নির্বাচন সিস্টেমের উপর : সিইসি