ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

কলকাতায় শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 125

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের রেশ কাটতে না কাটতেই বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। হবু মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা।

বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ তার এক সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন।
এ সময় একদল আততায়ী তাদের গাড়িটি অনুসরণ করতে থাকে। মধ্যমগ্রামের একটি স্থানে গাড়িটির গতি কিছুটা কমলে সুযোগ বুঝে চন্দ্রনাথকে লক্ষ্য করে পর পর চারটি গুলি ছোড়ে হামলাকারীরা।
এর মধ্যে তিনটি গুলিই তার শরীরে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। হামলায় তার সঙ্গে থাকা অন্যজনও গুরুতর আহত হয়েছেন; তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে,কেউ রুখতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

বিগত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূলের দীর্ঘ আধিপত্য গুঁড়িয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।
রাজ্যটিতে প্রথমবারের মতো গেরুয়া শিবির সরকার গঠন করতে যাচ্ছে এবং দলের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
সরকার গঠনের এই মাহেন্দ্রক্ষণে শুভেন্দুর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত চন্দ্রনাথের মৃত্যুতে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

উল্লেখ্য, চন্দ্রনাথ রাথ গত বেশ কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারীর একান্ত সহকারী হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এই হত্যাকাণ্ডের পর বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। পশ্চিমবঙ্গের পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

কলকাতায় শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৯:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের রেশ কাটতে না কাটতেই বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। হবু মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা।

বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ তার এক সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন।
এ সময় একদল আততায়ী তাদের গাড়িটি অনুসরণ করতে থাকে। মধ্যমগ্রামের একটি স্থানে গাড়িটির গতি কিছুটা কমলে সুযোগ বুঝে চন্দ্রনাথকে লক্ষ্য করে পর পর চারটি গুলি ছোড়ে হামলাকারীরা।
এর মধ্যে তিনটি গুলিই তার শরীরে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। হামলায় তার সঙ্গে থাকা অন্যজনও গুরুতর আহত হয়েছেন; তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  নির্বাচন পর্যন্ত দেশজুড়ে চলবে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা