ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

রাজনৈতিক মেরুকরণ: এনসিপিতে যোগ দিচ্ছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 123

ছবি সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদল ও মেরুকরণের আভাস দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক শীর্ষ নেতা-কর্মী। আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ‘আপ বাংলাদেশ’-এর প্রধান উদ্যোক্তা ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের পাশাপাশি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি

সবচেয়ে আলোচিত বিষয় হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশের দলটিতে অন্তর্ভুক্তি। সংগঠনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা আজ এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলোতে পদ পাচ্ছেন। জানা গেছে, রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’ এবং হাসিব আল ইসলামকে ‘জাতীয় ছাত্রশক্তি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া শাহাদাত হোসেন ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এ প্রসঙ্গে জানান, সংস্কারপন্থী এবং যারা ‘বাংলাদেশপন্থা’র রাজনীতিতে বিশ্বাসী, তাদের সবার জন্য এনসিপির দুয়ার উন্মুক্ত। দলটিকে একটি শক্তিশালী জাতীয় শক্তিতে রূপান্তর করতেই এই একীভূতকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে।

উল্লেখ্য, আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ‘আপ বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক মঞ্চ গঠন করলেও সম্প্রতি অভ্যন্তরীণ ভাঙনের মুখে পড়ে সংগঠনটি। এমন প্রেক্ষাপটেই তারা এনসিপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও ঢাকা-৭ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারও এনসিপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও আজ তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন না, তবে দলটির সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞ রাজনীতিকদের এই সমন্বয় এনসিপিকে আগামী দিনে রাজনীতির মাঠে নতুন সমীকরণের সামনে দাঁড় করাবে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক মেরুকরণ: এনসিপিতে যোগ দিচ্ছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা

আপডেট সময় ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদল ও মেরুকরণের আভাস দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক শীর্ষ নেতা-কর্মী। আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ‘আপ বাংলাদেশ’-এর প্রধান উদ্যোক্তা ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের পাশাপাশি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন।

আরও পড়ুন  মিথ্যা মামলায় খালাস পাওয়া ইমামের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি এনসিপির