ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তাঁর স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বুলু “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মাসে পাবেন ২৫০০ টাকা ফিজি: প্রশান্ত মহাসাগরের বহুজাতিক ও প্রাণবন্ত দ্বীপ রাষ্ট্র মাস্তানতুয়োনোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা রিয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা ফুপুর লাশ দেখতে যাওয়ার পথে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু যেখানে মেয়াদ শেষ, সেখানেই নির্বাচন: মির্জা ফখরুল হেটমায়ার তাণ্ডবে বিধ্বস্ত প্রতিপক্ষ, সুপার এইটে দাপুটে জয় ক্যারিবীয়দের

“আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

বিএনপি প্রতিহিংসা নয়, বরং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা এবং দলটির নেতাকর্মীদের ফেরার প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মঈন খান বলেন, বিএনপির দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটি আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।”

মঈন খান আরও উল্লেখ করেন যে, বিএনপি একদলীয় বাকশালি শাসনে বিশ্বাস করে না, বরং জনগণের শক্তিতে বিশ্বাস করে। তাঁর মতে, আওয়ামী লীগ বাংলাদেশের ওপর যে শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল, বিএনপি তার বিপরীতে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে।

আরও পড়ুন  আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে একমত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

শ্রদ্ধা নিবেদনের সময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন নরসিংদীর নবনির্বাচিত সংসদ সদস্যগণ, যাদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও ছিলেন। মঈন খান বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
বক্তব্যের শেষ দিকে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে নরসিংদীর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, নরসিংদীর মানুষ যেভাবে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ঠিক সেভাবেই আজ গণতন্ত্র রক্ষায় বিএনপির পাঁচজন প্রতিনিধিকে সংসদে পাঠিয়েছে। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

“আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান

আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি প্রতিহিংসা নয়, বরং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা এবং দলটির নেতাকর্মীদের ফেরার প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মঈন খান বলেন, বিএনপির দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটি আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।”

মঈন খান আরও উল্লেখ করেন যে, বিএনপি একদলীয় বাকশালি শাসনে বিশ্বাস করে না, বরং জনগণের শক্তিতে বিশ্বাস করে। তাঁর মতে, আওয়ামী লীগ বাংলাদেশের ওপর যে শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল, বিএনপি তার বিপরীতে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে।

আরও পড়ুন  গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন সবার কথাই থাকবে -উপদেষ্টা মাহফুজ আলম